পূজার ছুটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার তারিখ না নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সময়ে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার ছুটিও রয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এ নির্দেশনা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়, উৎসবগুলো যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে। এ সময়ে কোনো পরীক্ষার দিন নির্ধারণ না করার অনুরোধ জানানো হয়।

পঞ্জিকা অনুসারে এ বছর মহাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর, মহাসপ্তমী ২৯ সেপ্টেম্বর, মহাষ্টমী ৩০ সেপ্টেম্বর, মহানবমী ১ অক্টোবর এবং মহাদশমী ২ অক্টোবর পালিত হবে। দশমীর দিন সরকারি ছুটি থাকবে।

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত আট দিন ছুটি থাকবে। ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। কলেজগুলোতেও ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন ছুটি থাকবে। পরের দুই দিন সাপ্তাহিক বন্ধ থাকায় এসব প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে ১২ অক্টোবর থেকে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।