প্রকাশ্যে আসলো পরিমণি ও শেখ সাদীর সম্পর্কের গোপন রহস্য

নবীন শিল্পী শেখ সাদীর সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী পরীমনির প্রণয়ের গুজবটি খুব বেশি পুরনো নয়। এই বছরের শুরুতে পরীমনির সঙ্গে শেখ সাদীকে আদালতে দেখা গিয়েছিল, এমনকি এই তরুণ গায়ক পরীমনির জামিনদারও হয়েছিলেন।

পরবর্তীতে এই দুজনের একত্রে ঘোরাঘুরি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রোমান্টিক পোস্টগুলো এই গুঞ্জনকে অনেকটাই সত্যতা দিয়েছিল। তবে তাদের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি; এই বছরের এপ্রিলে পরীমনি ও সাদী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, তাঁদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে।

প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্নের উত্তরে তাঁরা কেউই সরাসরি কোনো জবাব দেননি, বরং সব সময়ই কূটনৈতিক উত্তর দিয়েছেন। এবার মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে এসে পরীমনি বিষয়টি পরিষ্কার করেছেন।

সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পরীমনি ভালোবাসার সম্পর্ক থাকার বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। হেসে তিনি বলেন, “ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।”

এর আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ সাদী সম্পর্কে পরীমনি বলেছিলেন, “আমার জীবন একটি চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে চলছে। বিপদের সময় যে পাশে থাকে, সে জীবনের জন্য এক আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনও আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো আমি তাঁদের সঙ্গে ভাগ করে নিই। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।”

আর শেখ সাদী সংবাদমাধ্যমকে বলেছিলেন, “আমিও শিল্পজগতে অনেক দিন ধরে কাজ করছি। পরীমনির অনেক ইতিবাচক দিক রয়েছে। বিপদে-আপদে মানুষের পাশে থাকেন। আমি সর্বদা তাঁর মঙ্গল কামনা করি।”

প্রায় তিন বছর আগে ‘গুণিন’ চলচ্চিত্রের চিত্রগ্রহণের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়েছিল। পরিচয় থেকে অনুরাগ। পরে এই দম্পতির একটি পুত্রসন্তান হয়। কিন্তু সময়ের সাথে সাথে তাঁদের সম্পর্কে ভাঙন দেখা দেয়। প্রায় দেড় বছর আগে তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গেও পরীমনির প্রেমের গুজব ছড়িয়েছিল, সেটাও পরীমনি অস্বীকার করেছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।