প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই সহোদর

হবিগঞ্জে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু সিদ্দিক (৪০) ও আবু তাহের (৩৬) নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার দুপুরে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তাঁকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল একটি চক্র। ভুক্তভোগী বর্তমানে সাত মাসের গর্ভবতী।

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়ে ধর্ষণের শিকার হলেও আমি এলাকার কয়েকজন সমাজপতির কারণে আইনের আশ্রয় নিতে পারিনি। তাঁরা আমাকে বিচার-সালিসের মাধ্যমে ওই ঘটনা শেষ করে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন।’

মামলার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘ভুক্তভোগী ও ভুক্তভোগীর বাবা থানায় আসার সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করি। আমরা দুজনকে গ্রেপ্তার করতে পেরেছি। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।’

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।