ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩, আহত ১১

ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলায় ট্রাক ও কার্গোবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন। নিহতদের সবাই নারী ও শিশু বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১১ মে) গভীর রাতে রায়পুর-বালোদাবাজার সড়কের সারাগাঁও এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, ছাটাউদ গ্রামের একটি পরিবার বানসারি গ্রামে এক আত্মীয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রেইলার বা কার্গোবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন নারী ও ৪ জন শিশু মারা যান। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রায়পুরের ড. ভীমরাও আম্বেদকর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়পুরের জেলা প্রশাসক গৌরব সিং জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। তিনি বলেন, ১৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। পুলিশ ইতিমধ্যে একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।