প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি

সারাদেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২১ জুলাই) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান ও সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু এখনো তারা সরকারি স্বীকৃতি কিংবা এমপিও সুবিধা পাচ্ছেন না, ফলে মানসিক ও আর্থিকভাবে চরম সংকটে রয়েছেন।

জামালপুর থেকে আসা শিক্ষক মোহাম্মদ আলামিন বলেন, “আমাদের দাবি পরিষ্কার—প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি দেওয়া হোক এবং দ্রুত এমপিওভুক্ত করা হোক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

খবরওয়ালা/টিএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।