মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬, ১৩শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক রাজধানীর বসুন্ধরা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে?

দেশ

প্রতিরোধযোগ্য মৃত্যুর দায় কার?

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রতিরোধযোগ্য মৃত্যুর দায় কার?

পাঁচ মাসের শিশু মো. তাকরিমকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত যা সম্ভব ছিল, সবই করার চেষ্টা করেছিলেন তাঁর বাবা–মা। ভোলা থেকে শুরু হয়েছিল চিকিৎসার দৌড়ঝাঁপ। প্রথমে জেলা সদর হাসপাতাল, এরপর বেসরকারি ক্লিনিক, তারপর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হওয়ায় প্রয়োজন হয় শিশুর নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ)। সেখানে সেই সুবিধা না থাকায় তাঁকে স্থানান্তর করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। দীর্ঘ প্রায় এক মাসের লড়াইয়ের পর গত ৬ মে হাম ও এর জটিলতায় মারা যায় শিশুটি।

ছেলের মরদেহ বুকে নিয়ে মায়ের আহাজারি কেবল একটি পরিবারের শোক নয়, বরং দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার এক নির্মম বাস্তবতার প্রতীক হয়ে ওঠে। কারণ তাকরিম একা নয়। গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই—মাত্র ১১৭ দিনের মধ্যে দেশে হামে আক্রান্ত হয়ে সাড়ে সাত শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। যে রোগ বহু বছর ধরেই কার্যকর টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য হিসেবে পরিচিত, সেই রোগে এত প্রাণহানি স্বাভাবিকভাবেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এত ব্যাপক মৃত্যুর ঘটনা কেবল ভাইরাসের সংক্রমণের ফল নয়; এর পেছনে রয়েছে টিকাদান ব্যবস্থার ঘাটতি, সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে বিলম্ব এবং নীতিগত দুর্বলতা। বিশেষ করে গণটিকাদান কর্মসূচি শেষ হওয়ার দুই মাসেরও বেশি সময় পরও নতুন সংক্রমণ ও মৃত্যুর ধারা পুরোপুরি থামেনি, যা পরিস্থিতির গভীরতা আরও স্পষ্ট করে।

বাংলাদেশ একসময় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর সাফল্যের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত ছিল। দীর্ঘদিন ধরে হাম নিয়ন্ত্রণে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০০৬ সালের জাতীয় হাম টিকাদান কর্মসূচিতে ৯ মাস থেকে ১০ বছর বয়সী ৩ কোটি ৪২ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য শতভাগ পূরণ হয়েছিল। ২০১০ সালের ফলোআপ কর্মসূচিতেও ১ কোটি ৮১ লাখ শিশুর শতভাগ টিকাদান নিশ্চিত করা হয়। ২০১৪ সালের হাম-রুবেলা ক্যাম্পেইনে ৫ কোটি ২৭ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয় এবং কাভারেজ লক্ষ্যমাত্রাকেও অতিক্রম করে। পরবর্তী বছরগুলোতেও টিকাদানের হার ১০০ শতাংশ বা তার কাছাকাছি ছিল।

কিন্তু সরকারি হিসাবেই দেখা যায়, ২০২৫ সালে সেই কভারেজ হঠাৎ কমে ৫৯ শতাংশে নেমে আসে। একই সময় দেশের বিভিন্ন এলাকায় টিকার সংকটের খবরও প্রকাশিত হয়। জনস্বাস্থ্য বিশ্লেষকদের মতে, এই নিম্নহারই চলতি বছরের ব্যাপক হাম প্রাদুর্ভাবের অন্যতম প্রধান কারণ।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের কর্মকর্তারাও আগেই সম্ভাব্য সংকটের বিষয়ে সতর্ক করেছিলেন। সংস্থাটির ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া এক সাক্ষাৎকারে জানান, টিকা সংগ্রহের প্রচলিত পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর ইউনিসেফ একাধিকবার সরকারকে সম্ভাব্য সরবরাহ বিলম্ব ও রোগের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল। বৈঠক, আনুষ্ঠানিক চিঠি এবং বিভিন্ন পর্যায়ের আলোচনায় একই উদ্বেগ জানানো হলেও তা কার্যকরভাবে প্রতিফলিত হয়নি বলে তাঁর বক্তব্যে উঠে আসে।

পরে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি আনুষ্ঠানিক চিঠি এবং প্রায় ১০টি বৈঠকের মাধ্যমে সম্ভাব্য টিকা সংকট সম্পর্কে সতর্ক করা হয়েছিল। তাঁদের মতে, টিকা ক্রয়প্রক্রিয়ায় পরিবর্তনের ফলে নির্ধারিত সময়ে দেশে ভ্যাকসিন পৌঁছায়নি এবং তার প্রভাব পরে সংক্রমণ বৃদ্ধিতে প্রতিফলিত হয়েছে।

চলতি বছরের শুরু থেকেই দেশে হামের সংক্রমণ বাড়তে থাকে। যদিও পরবর্তীতে জাতীয় এমআর টিকাদান কর্মসূচি পরিচালিত হয়, তবু পরিসংখ্যান বলছে, বিপুলসংখ্যক শিশু টিকার বাইরে থেকে গেছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৬১৬ শিশুকে এমআর টিকা দেওয়া হলেও একই বয়সী শিশুদের জন্য পরিচালিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অংশ নিয়েছিল ২ কোটি ২৩ লাখেরও বেশি শিশু। অর্থাৎ অন্তত ৪০ লাখ শিশু হাম প্রতিরোধী টিকার আওতায় আসেনি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই বিশাল ব্যবধান ভবিষ্যতেও সংক্রমণের ঝুঁকি বহাল রাখছে।

বাংলাদেশে গত দুই দশকের বেশি সময়ে হাম পরিস্থিতি এত ভয়াবহ ছিল না। ২০০৫ সালে দেশে সর্বোচ্চ ২৫ হাজার ৯৩৪ জন রোগী শনাক্ত হয়েছিল। এরপর সংক্রমণ ধারাবাহিকভাবে কমে আসে। এমনকি ২০২৫ সালে শনাক্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ১৩২। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ২ হাজার ৪১০, ২০৩, ৩১১, ২৮১ ও ২৪৭। ওই সময় উল্লেখযোগ্য মৃত্যুর ঘটনাও ছিল না। সেই প্রেক্ষাপটে চলতি বছরের এই বিপর্যয় আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম এমন একটি সংক্রামক রোগ, যার বিরুদ্ধে কার্যকর টিকা বহু দশক ধরে ব্যবহৃত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বহুবার বলেছে, পর্যাপ্ত টিকাদান নিশ্চিত করা গেলে হামজনিত অধিকাংশ মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। তাই বর্তমান পরিস্থিতি কেবল স্বাস্থ্যগত সংকট নয়, বরং নীতিনির্ধারণ, পরিকল্পনা এবং বাস্তবায়নের কার্যকারিতা নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে।

এই প্রেক্ষাপটে কয়েকটি প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসে। কেন টিকাদানের হার হঠাৎ এত কমে গেল? টিকা সংগ্রহে বিলম্ব কেন ঘটল? আন্তর্জাতিক সংস্থাগুলোর আগাম সতর্কবার্তা কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছিল? কেন লক্ষাধিক শিশু সময়মতো টিকার আওতায় আসতে পারেনি? এবং সবচেয়ে বড় প্রশ্ন—এত বিপুল প্রতিরোধযোগ্য মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কি হওয়া উচিত নয়?

একটি হাসপাতালের কয়েকটি মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় এবং জবাবদিহির দাবি ওঠে। সেটিই স্বাভাবিক। কারণ একটি শিশুর জীবনও অমূল্য। কিন্তু যখন শত শত শিশু প্রতিরোধযোগ্য একটি রোগে প্রাণ হারায়, তখন একই মাত্রার জাতীয় আত্মসমালোচনা ও জবাবদিহির দাবি কতটা দৃশ্যমান—সেই প্রশ্নও জনপরিসরে ক্রমেই জোরালো হচ্ছে।

স্বাস্থ্য খাতের এই অভিজ্ঞতা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে—কেবল সংকট দেখা দেওয়ার পর ব্যবস্থা নিলে চলবে না। সংক্রামক রোগ প্রতিরোধে আগাম প্রস্তুতি, নিয়মিত টিকা সরবরাহ, শতভাগ কভারেজ নিশ্চিত করা এবং প্রতিটি সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই ভবিষ্যতে এমন মানবিক বিপর্যয় এড়ানোর সবচেয়ে কার্যকর পথ।