কুষ্টিয়ার ৪টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ৪টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, আজ থেকে নিজ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নামবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। বাংলাদেশ নির্বাচন কমিশণ ঘোষিত তফসিল মোতাবেক  সোমবার (১৮ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা।

এদিকে গত রবিবার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ৪টি সংসদীয় আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। যার মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর, সংসদীয় আসন-৭৫) আসনে ১০ জন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর, সংসদীয় আসন-৭৬) আসনে ৮জন, কুষ্টিয়া-৩ (সদর, সংসদীয় আসন-৭৭) আসনে ৫ জন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা, সংসদীয় আসন-৭৮) আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

 

কুষ্টিয়ার ৪টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

 

কুষ্টিয়ার ৪টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

 

কুষ্টিয়া-১ (দৌলতপুর, সংসদীয় অসন-৭৫) আসন থেকে ১০ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন তারা হলেন, নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা , কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মহাঃ ফিরোজ আল মামুন, হাতুড়ী প্রতীক নিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মোহাঃ মজিবুর রহমান, সোনালী আঁশ প্রতীক নিয়ে তৃণমুল বিএনপির মোঃ আনিছুর রহমান, ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ নাজমুল হুদা, ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল হক চৌধুরী, লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মোঃ শাহরিয়ার জামিল, ছড়ি প্রতীক নিয়ে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ সাজেদুল ইসলাম, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মোঃ সেলিম রেজা এবং মশাল প্রতীক নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের শরিফুল কবির স্বপন।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা, সংসদীয় অসন-৭৬) আসন থেকে ৮ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন তারা হলেন, নোঙ্গর প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলনের আরিফুর রহমান, মোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ডাঃ ইফতেখার মাহমুদ, লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মুহাঃ শহীদুল ইসলাম ফারুকী, ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ কামারুল আরেফিন, চেয়ার প্রতীক নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ বাবুল আক্তার, ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ রুবেল পারভেজ, কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সরদার মোঃ মুসতানজিদ এবং নৌকা প্রতীক নিয়ে জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদের হাসানুল হক ইনু।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

কুষ্টিয়া-৩ (সদর, সংসদীয় অসন-৭৭) আসন থেকে ৫ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন তারা হলেন, টেলিভিশন প্রতীক নিয়ে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ এর কে এম জহুরুল ইসলাম, ফুলের মালা প্রতীক নিয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মেহেদী হাসান রিজভী, ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ পারভেজ আনোয়ার তনু, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির মোঃ ফরিদ উদ্দিন শেখ এবং নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মোঃ মাহবুবউল আলম হানিফ।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা, সংসদীয় অসন-৭৮) আসন থেকে ৮ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন তারা হলেন, ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ, সোনালী আঁশ প্রতীক নিয়ে তৃণমুল বিএনপির আবু সামছ মোঃ খালেকুজ্জামান, ফুলের মালা বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোঃ আলতাফ হোসেন, লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মোঃ আয়েন উদ্দিন, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মোঃ রাশেদুল ইসলাম, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির মোঃ শহিদুল ইসলাম, টেলিভিশন প্রতীক নিয়ে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ এর মোঃ হারুনার রশিদ এবং নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সেলিম আলতাফ জর্জ।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও দেখুন:

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।