প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বৈঠক

চলমান ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়া। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে এ দ্বিপাক্ষিক বৈঠক হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

শুক্রবার দুপুরে বৈঠকের একটি ছবি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে। তবে এই দ্বিপাক্ষিক বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগের সঙ্গেও বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।