প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

সুনামগঞ্জে প্রাইভেটকারের চাপায় সবদর আলী (৩০) ও জুয়েল মিয়া (৩৩) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা জেলা প্রশাসনের কর্মচারী ছিলেন।

শনিবার(১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের জয়কলস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই দুজন মোটরসাইকেলে চড়ে পেশাগত কাজে যাচ্ছিলেন। পথে সুনামগঞ্জগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সবদর আলী মারা যান। গুরুতর আহত অবস্থায় জুয়েল মিয়া সিলেট নিয়ে যাওয়ার পথে মারা যান।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম দুই জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।