প্রেমিককে ভিডিও পাঠিয়ে তরুণীর আত্মহত্যা

ভারতে প্রেমিককে ভিডিও পাঠিয়ে সুদীপ্তা মাইতি নামের এক তরুণী আত্মহত্যা করেছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বিবেকানন্দ পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে রাহুল নামে এক যুবককে একটি ভিডিও পাঠিয়েছিলেন তিনি। সেখানে তিনি তার প্রেমিককে গলার ফাঁস দেওয়ার কথা জানান। পরে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বিবেকানন্দ পার্ক এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন সুদীপ্তা। সেখানেই সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

পুলিশ আরও জানায়, সুদীপ্তার ভিডিও বার্তা পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান রাহুল। তিনিই প্রথম তরুণীকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। তার চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই তরুণীকে মৃত অবস্থায় উদ্ধার করে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।