বিএনপিকে ফ্যাসিস্ট দল বলে সমালোচনার মুখে দুঃখ প্রকাশ সেই নেতার

‘বিএনপি একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এরা গণতন্ত্র বোঝে না, এরা নির্বাচন বোঝে না’—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়ে দুঃখ প্রকাশ করেছেন ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী সদর উপজেলা তাঁতী দল আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। এ ছাড়া জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বক্তব্যের একপর্যায়ে এম এ খালেক বলেন, ‘আমরা কখনো চাই না, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। বিএনপি হলো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এরা গণতন্ত্র বুঝে না, এরা নির্বাচন বুঝে না। এরা জনগণের মনের বাসনা বুঝে না, এরা বুঝে ক্ষমতা। তাদের ক্ষমতা দরকার। নির্বাচন-টির্বাচন, গণতন্ত্র এগুলোর ধার ধারে না।’

তবে বক্তব্যের ওই অংশকে ‘স্লিপ অব টাং’ উল্লেখ করে পরে দুঃখ প্রকাশ করেন তিনি।

এম এ খালেক বলেন, ‘আমি নিজেও বক্তব্যটা শুনে গলদঘর্ম হয়ে গেছি। জীবনে এ রকম ভুল কখনো করিনি। আসলে ভুলক্রমে বিএনপি বলে ফেলেছি।’

তিনি আরও বলেন, ‘৪২ বছরের রাজনৈতিক জীবনে এমন ভুল কখনো হয়নি। আমার প্রতিপক্ষরা হয়তো এটিকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করবে। কিন্তু পুরো বক্তব্য শুনলেই বোঝা যাবে এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।