প্রেমিক চাচাকে বিয়ে করতে না পেরে স্বামীকে খুন করলেন নববধূ

ভারতের বিহার রাজ্যে এক নববধূর হাতে স্বামী হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিয়ের মাত্র ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করেছেন ২০ বছর বয়সী গুঞ্জা দেবী। প্রেমিক, যিনি তাঁর চাচা, সেই জীবন সিংহের সঙ্গে মিলে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারের আওরঙ্গাবাদ জেলার নবীনগর এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, গুঞ্জা দেবীর সঙ্গে তাঁর ৫৫ বছর বয়সী চাচা জীবন সিংহের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাঁরা বিয়ে করতে চাইলেও পরিবারের বাধার মুখে তা সম্ভব হয়নি। অবশেষে দুই মাস আগে গুঞ্জাকে বিয়ে দেওয়া হয় প্রিয়াংশু নামের এক যুবকের সঙ্গে।

পুলিশ জানায়, বিয়ের পরও গোপনে চাচা জীবন সিংহের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন গুঞ্জা। একপর্যায়ে তাঁরা দু’জনে পরিকল্পনা করে ভাড়াটে খুনি দিয়ে প্রিয়াংশুকে হত্যা করেন। গত ২৫ জুন প্রিয়াংশু ট্রেনে করে বোনের বাড়ি থেকে ফেরার পথে নবীনগর স্টেশনে পৌঁছে স্ত্রী গুঞ্জাকে ফোন করে তাকে নিতে কাউকে পাঠাতে বলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ তদন্ত শুরু করলে গুঞ্জা পালানোর চেষ্টা করেন, এতে সন্দেহ দানা বাঁধে। মোবাইল কল রেকর্ড ও অন্যান্য তথ্যের ভিত্তিতে গুঞ্জার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় পুলিশ। তাঁর মোবাইল থেকে চাচা জীবন সিংহের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ মেলে।

এ ঘটনায় গুঞ্জা দেবী ও দুই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত জীবন সিংহ এখনো পলাতক। পুলিশ জানায়, তাকে ধরতে অভিযান চলছে।

আওরঙ্গাবাদের পুলিশ সুপার অমরীশ রাহুল জানান, এই হত্যাকাণ্ডের পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল। ঘটনাটির তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতে নববধূর হাতে স্বামী হত্যার ঘটনা নতুন নয়। গত মে মাসে মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীর হত্যার ঘটনায় স্ত্রী ও তার প্রেমিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

সূত্র: এনডিটিভি

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।