প্রেম ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুললেন সাদিয়া

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের সঙ্গে পরিচালক রেদওয়ান রনির প্রেম ভঙ্গের খবর ছড়িয়ে পরেছে। কিছুদিন ধরে শোবিজে কানাঘুষা চলছে— রনির জীবনে নাকি এসেছে নতুন একজন নারী, আর সাদিয়ার সঙ্গে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এতদিন নীরব থাকা সাদিয়া এবার মুখ খুলেছেন বিষয়টি নিয়ে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা জানতে হবে আপনি কোথা থেকে শুনেছেন? এটা একটা ভুল ইনফরমেশন।’

এর আগে একাধিক অনুষ্ঠানে সাদিয়া ও রনিকে একসঙ্গে দেখা গেলেও সাম্প্রতিক সময় সেই উপস্থিতি আর চোখে পড়ছে না। ‘সাবা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ছিলেন না সাদিয়া, আবার অন্য এক ইভেন্টে দেখা যায়নি রনিকে। এই অনুপস্থিতিই প্রেমভাঙার গুঞ্জনে আরও আগুন জ্বালায়।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে সাদিয়া বলেন, “সেদিন আমার শুটিং ছিল, তাই ‘সাবা’ সিনেমার প্রিমিয়ারে যেতে পারিনি। ডেইলি স্টারের অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু ওর সঙ্গে আমাকে দেখেননি—সেটাই তো স্বাভাবিক। কেন একজন মানুষের সঙ্গে আমাকে সব জায়গায় থাকতে হবে? তারও তো আলাদা সার্কেল আছে। সম্পর্ক নয়, আমরা খুব ভালো বন্ধু।”

রনির সঙ্গে বন্ধুত্ব নিয়েই আবারও স্পষ্ট করে বলেন সাদিয়া, ‘বন্ধু হিসেবেই আমরা একসঙ্গে যাই। এখন একসঙ্গে দেখতে না পাওয়াটা স্বাভাবিক— আমাদের দুজনেরই কাজ থাকে। সে এখন সিনেমা বানাচ্ছে, আমি নিয়মিত নাটকের শুটিং করি। তাই টাইমিং মেলে না। আমরা দুজনেই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত।’

রনির নতুন প্রেমের গুঞ্জন নিয়েও খোলামেলা মত দেন এই অভিনেত্রী। ‘আপনার কাছে তথ্য আসতেই পারে, কিন্তু এটা নিয়ে আমার বলার কিছু নেই। সে আমার বন্ধু, সে চাইলে যে কারও সঙ্গে প্রেম করতে পারে— এটা তার ব্যক্তিগত বিষয়। আমি যতটুকু জানি, সে এখন তার সিনেমা নিয়েই খুব ব্যস্ত।’

সবশেষে নিজের ও রনির বর্তমান সম্পর্ক নিয়ে সাদিয়া বলেন, ‘আমরা এখনো খুব ভালো বন্ধু। যোগাযোগ আছে, কথা হয়। শুধু ব্যস্ততার কারণে দেখা হয় না, কিন্তু বন্ধুত্বে কোনো দূরত্ব নেই।’

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।