প্রেসিডেন্ট রোভার স্কাউটস অ্যাওয়ার্ডের লক্ষ্যে কুষ্টিয়া পলিটেকনিক রোভার দলের ১৫০ কি.মি পদযাত্রা শুরু

প্রেসিডেন্ট রোভার স্কাউটস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের চার সদস্যের একটি রোভার স্কাউট দল ১৫০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শুরু করেছে। রবিবার (১৩ এপ্রিল) শুরু হওয়া তাদের এ পদযাত্রা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

রোভার দলের সদস্যরা হলেন: শাওন আহমেদ (দলনেতা), আব্দুল্লাহ আল শাফি, হামিম রেজা বাপ্পি ও মো. রবিউল ইসলাম রিফা।

জানা যায়, তাদের এ পদযাত্রার রুট হবে কুষ্টিয়া → মাগুরা → যশোর → কালীগঞ্জ হয়ে কুষ্টিয়া। পথ পরিক্রমার প্রতিটি ধাপে তাঁরা সমাজসেবামূলক কার্যক্রম যেমন পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক প্রচার এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেবেন।

রওনা হওয়ার আগে কুষ্টিয়া পলিটেকনিক ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দলটির যাত্রা শুভ উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন  ড. মো. সামসুল ইকবাল খান সম্পাদক জেলা রোভার স্কাউট কুষ্টিয়া, তৌফিক আহমেদ তাপস এ এলটি বাংলাদেশ স্কাউটস, সোহরাব হোসেন গ্রুপ সম্পাদক কুষ্টিয়া পলিটেকনিক রোভার স্কাউটস, শিক্ষক, স্কাউট নেতৃবৃন্দ ও সহপাঠীরা, যারা তাদের সাফল্য কামনা করেন।

স্কাউট নেতৃবৃন্দ জানিয়েছেন, এই ধরনের কার্যক্রম ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক এবং যুব সমাজকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।