ফকিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগার চাকুলী এলাকায় শওকত শেখ নামের এক বৃদ্ধকে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়। 

শওকত (৫০) বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের ইনছান উদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম শেখ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে একা পেয়ে টাকার লোভ দেখান শওকত। এ সময় শিশুটিকে বাড়ির পাশে একটি ফাঁকা জায়গা ডেকে নিয়ে যান তিনি। সেখানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন শওকত।

এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।সেই রাতেই অভিযুক্ত শওকতকে গ্রেপ্তার করে পুলিশ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

খবরওয়ালা/এমবি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।