ফরিদপুরে কুমার নদে দুই নাতিকে বাঁচাতে গিয়ে দাদিসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর গ্রামের চৌধুরী বাজার এলাকায় কুমার নদে দাদি ও দুই নাতি পানিতে ডুবে মারা গেছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে।

প্রাথমিকভাবে বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দাদি ও এক নাতির মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নিখোঁজ থাকা আরেক শিশুর মরদেহও নদী থেকে উদ্ধার করা হয়। শিশুটির মরদেহ নদীতে হেলে পড়া বাঁশের ঝোপের কাছে ভেসে আসে, যা স্থানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

মৃতদের মধ্যে রয়েছেন দিরাজউদ্দিন মৃধার স্ত্রী মালেকা বেগম (৬৮) এবং তার নাতি তোতা মৃধার ছেলে তৌসিফ (৭) ও শরিফউদ্দিন মৃধার ছেলে সোয়াদ (৬)। বৃহস্পতিবার রাতেই দাদি ও এক নাতির জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী জানান, “বাড়ির পাশে গোসল করার সময় দুই চাচাতো ভাই পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে দাদিও পানিতে ডুবে মারা যান।”

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান বলেন, নিহতদের পরিবারের অনুরোধে তিনজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।