ফরিদপুরে মহাসড়কে উদ্ধার হলো লাগেজ ভর্তি ৩২ পেট্রোল বোমা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মহাসড়কের পাশ থেকে ৩২টি পেট্রোল বোমাসহ একটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, আওয়ামী লীগ ঘোষিত চলমান লকডাউন কর্মসূচির প্রেক্ষিতে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা সেখানে রাখা হয়েছিল। তবে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় সড়কের পাশে থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা টের পেয়ে লাগেজটি ফেলে পালিয়ে যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, সড়কের পাশে ফেলে রাখা লাগেজে ৩২টি পেট্রোল বোমা পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, এবং তদন্ত চলছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, চলমান লকডাউন কর্মসূচির সময় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব বোমা সেখানে রাখা হয়েছিল।

এদিকে, গতকাল বুধবার (১২ নভেম্বর) আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও অন্যান্য বিস্ফোরক উপাদান উদ্ধার করা হয় এবং তিন যুবককে আটক করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।