আগুনে পুড়ে ছাই ১৪টি ঘর

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তর ফকদনপুর কৈলাস মেম্বার পাড়া গ্রামে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা পাশের ঘরগুলোর দিকে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে, ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।