একই দিনে ভোট ও গণভোট নিয়ে জামায়াতের আপত্তি

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘‘আমরা বারবার অনুরোধ করেছি, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে না করার জন্য, যুক্তি দিয়েছি। তবুও তা উপেক্ষা করা হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘জাতীয় নির্বাচনের ইতিহাসে প্রতিবারই কিছু কিছু কেন্দ্রে সমস্যা সৃষ্টি হয়, অনেক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। যদি প্রতীকের ভোট বন্ধ হয়ে যায়, তাহলে সেদিন গণভোট কীভাবে হবে?’’

তিনি জানান, “এ ধরনের সিদ্ধান্তে প্রায় ১২.৫ কোটি ভোটারের মধ্যে উদ্বেগ সৃষ্টি হবে। এজন্যই আমরা আটটি দল মিলে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের অনুরোধ করেছিলাম। তবে প্রধান উপদেষ্টার ভাষণে এই সমস্যা সমাধান হলো না।’’

গোলাম পরওয়ার জানান, আজ সন্ধ্যায় দলের নির্বাহী পরিষদ একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার দেয়া সকল সিদ্ধান্ত পর্যালোচনা করবে। এছাড়া, সমমনা আট দলের বাকি দলগুলোও এসব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। এরপর সব মিলিয়ে একটি বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।