প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার পর বিএনপির জরুরি বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার প্রতিক্রিয়া জানাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, সন্ধ্যা ৭টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিচালনা করবেন।

এদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের জন্য গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, জুলাই সনদ অনুযায়ী গণভোটে সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ ভোট পেলে, জাতীয় সংসদের নিন্মকক্ষের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১০০ আসনের একটি উচ্চকক্ষ গঠিত হবে।

এই ভাষণের পর, প্রধান উপদেষ্টার ঘোষণাগুলোর বিষয়ে বিএনপি তাদের করণীয় এবং প্রতিক্রিয়া নির্ধারণের জন্য এই জরুরি বৈঠক আহ্বান করেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।