ফার্মগেটে এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে পিলারের সঙ্গে বাসের ধাক্কা, আহত ১

রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে গেছে। সেখানে একটি পিলারের সঙ্গে ধাক্কা খায় বাসটি।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ওপরের অংশ বিধ্বস্ত হয়েছে। একজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্যমতে, দুটি বাসের মধ্যে যাত্রী তোলার প্রতিযোগিতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বিআরটিসি বাসটির দোতলার ছাদ একপাশে ভেঙে যায়।

পিলারের সঙ্গে ধাক্কায় একজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পিলারের সঙ্গে ধাক্কায় একজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত

এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, বিআরটিসির দুটি দোতলা বাস যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় সড়কের পাশাপাশি চলছিল। দুটি বাসই দ্রুতগতিতে চলছিল। এ সময় ডান পাশে চলতে থাকা বাসটির দোতলার ছাদ এক্সপ্রেসওয়ের পিলারে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির ছাদ বিধ্বস্ত হয়ে একপাশে ভেঙে পড়ে। পরে দোতলা থেকে জানালা দিয়ে যাত্রীরা নিচে লাফিয়ে নামেন। এতে কয়েকজন আহত হন।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বলেন, ‘ফার্মগেট এলাকায় বিআরটিসির একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।