ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দৌড়ালেন তৌসিফ মাহবুব

ছোট পর্দার প্রিয় মুখ তৌসিফ মাহবুব। সম্প্রতি দীর্ঘ ম্যারাথনে অংশ নেন এই অভিনেতা। যেখানে বিশেষভাবে নজর কাড়ে তার হাতে থাকা ফিলিস্তিনের পতাকা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হয় এই ম্যারাথন। দৌড় শেষে সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে তৌসিফ লেখেন, ‘মানুষ চাইলে কি না পারে! সীমাবদ্ধতা শুধু আমাদের মনের ভেতরেই থাকে। ২১ কিলো শেষ করলাম! কোনো কিছুই অসম্ভব নয় সীমা শুধু আমাদের মাথাতেই থাকে। ২১ কি.মি. স্ট্রঙার!’

এদিন তিনি বিশেষভাবে নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সংহতি জানান। ছবিতে দেখা যায়, গলায় ফিলিস্তিনের পতাকা বেঁধে রেখেছেন, আবার পতাকাটি হাতে নিয়ে সম্মানের সঙ্গে পোজও দিয়েছেন।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।