মাদকের বিনিময়ে মিয়ানমারে খাদ্যপণ্য পাচারকালে ১০ জন আটক

মিয়ানমার থেকে মাদক আমদানির বিনিময়ে বাংলাদেশ থেকে খাদ্যপণ্য পাচারকারী একটি চক্রের ১০ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যপণ্যসহ তাদের ধরা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছিল।

তিনি জানান, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, মদ এবং অন্যান্য মাদকদ্রব্য পাচার করবে এমন গোপন তথ্য পায় কোস্টগার্ড। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কোস্টগার্ডের একটি জাহাজ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ডাল, ১ লাখ ৫০ হাজার পিস মশার কয়েল, ২৫০০ কেজি রসুন, এক হাজার কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংকস, আড়াই হাজার কেজি পেঁয়াজসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা মালামাল, পাচারকাজে ব্যবহৃত নৌকা এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভবিষ্যতে চোরাচালান প্রতিরোধের জন্য কোস্টগার্ড এ ধরনের অভিযান চালিয়ে যাবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।