ফেনীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফেনীর দাগনভূঁঞায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার শরীফপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আছির ইনতেসার জারিন তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত সিএনজিচালক উপজেলার দক্ষিণ চাঁনপুর গ্রামের সেলিমের ছেলে নজরুল ইসলাম (৩০) ও অপরজনের দুধমুখা এলাকার সফিকের ছেলে রাজিব (৩০)।

দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‌ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি ড্রাইভারসহ দুইজন নিহত হন। বাকি আহত যাত্রীদের দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।