ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘরে ‘ডাকাতি’, একদিনের জন্য বন্ধ ঘোষণা

ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে ডাকাতি হয়েছে। লাইভ প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রবিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালের দিকে এমন ঘটনা ঘটে।

এ ঘটনার পর জাদুঘরটি একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতি।

তিনি এক্স-পোস্টে বলেছেন, ‘ব্যতিক্রমী কারণে’ আজকের দিনের জন্য জাদুঘর বন্ধ থাকবে। তিনি ঘটনাস্থলে গিয়েছেন। পুলিশ বিস্তারিত তদন্ত করছে।

ডাকারতরা জাদুঘর থেকে কী নিয়ে গেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গয়না চুরি হয়েছে।

প্রসঙ্গত, ল্যুভর বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা জাদুঘর এবং এখানে অনেক বিখ্যাত শিল্পকর্ম ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র রয়েছে।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।