ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারাদণ্ড

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে দেশের একটি আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এটি আধুনিক ফ্রান্সের ইতিহাসে একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে শাস্তির নজিরবিহীন ঘটনা।

সারকোজির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০৭ সালের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে লাখ লাখ ইউরো তহবিল হিসেবে গ্রহণ করা।

তবে বৃহস্পতিবার প্যারিসের ফৌজদারি আদালত তাকে দুর্নীতি ও অবৈধ প্রচারণায় অর্থায়নসহ অন্যান্য সব অভিযোগ থেকে খালাস দিয়েছে।

মামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে নিজেকে নির্দোষ দাবি করেছেন সারকোজি। পাশাপাশি তিনি এই রায়কে কলঙ্কজনক আখ্যা দিয়ে আপিল করবেন বলে জানিয়েছেন।

আদালত কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে তিনি রায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজ যা ঘটেছে… তা আইনের শাসনের ক্ষেত্রে এবং বিচার ব্যবস্থার উপর আস্থা রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুতর। যদি তারা আমাকে জেলে ঘুমানো দেখতে চায়, তাহলে আমি জেলে ঘুমাব, কিন্তু মাথা উঁচু করে।’

৭০ বছর বয়সী সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন এবং ২০১৭ সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন।

সূত্র: বিবিসি, রয়টার্স

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।