ফ্লাইওভারে দাঁড়ানো বিকল ট্রাকের পেছনে দ্রুতগতির গাড়ির ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে মুরগিবাহী বিকল পিকআপের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। 

আজ রবিবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৪৩)। আহতরা হলেন—রিথিকা আক্তার (২৫), নেহা আক্তার (২৬), মো. রাব্বি (২৬) ও মো. রানা (২৭)। তাঁরা সবাই ঢাকার বাসিন্দা এবং একে অপরের আত্মীয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকার বাসা থেকে মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন হতাহত ব্যক্তিরা। ভোরে ঘোরা শেষে ফেরার পথে প্রাইভেট কারটি ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা মুরগিবাহী একটি পিকআপে জোর ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং পাঁচজন যাত্রী আহত হন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।