বগুড়ায় অভিযান দেখে গুড়া হলুদ- মরিচের কারখানা বন্ধ

বগুড়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান দেখে গুড়া মরিচ ও হলুদের কারখানা বন্ধ করে পালিয়ে যান মালিক ও শ্রমিক। রবিবার (২৩ মার্চ) দুপুরে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চলা কালে এঘটনা ঘটে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সদস্যরা এই অভিযান চালান।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল জানান, বগুড়া শহরের ফতেহ আলী বাজার এলাকায় অবস্থিত ‘বগুড়া হলুদ ঘর’ এ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,  ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  যৌথ অভিযান চালায়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে এবং পচা মরিচ, হলুদ গুড়া করতে দেখা যায়। এসময় আনুমানিক প্রায় ১৪০ কেজি পঁচা মরিচ ও হলুদ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। 

অভিযুক্তদের বক্তব্য অনুযায়ী পঁচা মরিচগুলো ‘দোলন মুদি স্টোর’ এর। পরে অস্বাস্থ্যকর পরিবেশে এবং পঁচা মরিচ, হলুদ ভেঙে গুড়া করার অপরাধে “বগুড়া হলুদ ঘর”- কে ২৫  হাজার, এবং দোলন মুদি স্টোর-কে ২৫ হাজার টাকা জরিমানা  করা হয়। 

তিনি আরো জানান,অভিযান শুরু হলে ফতেহআলী বাজারে বেশ কয়েকটি গুড়া মরিচ ও হলুদের কারখানা বন্ধ মালিক ও শ্রমিকরা পালিয়ে যান। যার কারণে আর কোনো কারখানায় অভিযান চালানো যায়নি।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা   মোহাম্মদ রাসেল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদি হাসান নেতৃত্ব দেন। এসময় জেলা পুলিশের টীম সঙ্গে ছিলেন।
 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।