খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 6শে শ্রাবণ ১৪৩২ | ২১ই জুলাই ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
বগুড়া শহরের সেউজগাড়ি পালপাড়া আনন্দ আশ্রম এলাকার একটি ছাত্রাবাস থেকে মোহাম্মদ তারিকুল ইসলাম (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে ‘স্বপ্নের নীড়’ নামের ছাত্রাবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তারিকুল গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইড় গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামানের একমাত্র সন্তান। তিনি করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আল আমিন জানান, তারিকুল ছাত্রাবাসে থেকেই পড়াশোনা করতেন। তার মৃত্যুতে পরিবার শোকাহত এবং মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে তারিকুল দীর্ঘ সময় ধরে মোবাইলে কারও সঙ্গে কথা বলার পর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘুমাতে যান। সকালে সাড়া না পেয়ে সহপাঠীরা জানালা দিয়ে উঁকি দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা ময়নাতদন্তের আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না। মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ
খবরওয়ালা/শরিফ