বগুড়ায় দর্শনার্থীদের মারধর করে ছিনতাই, গ্রেপ্তার ২

বগুড়ার শাজাহানপুরে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার বি-ব্লক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কামারপাড়া গ্রামের আব্দুল মজিদ নয়নের ছেলে কাজী হায়াৎ (২৮) এবং মুন্টু মিয়ার ছেলে সিয়াম আহম্মেদ (২৩)।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শাজাহানপুরের মাঝিড়া এলাকায় একটি দর্শনীয় স্থানে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীর কাছ থেকে তিনটি স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন এই দুই যুবক। এ সময় ভুক্তভোগীদের মারধরও করা হয়। পরে ভুক্তভোগীরা সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে অভিযোগ দেন।

অভিযোগ পাওয়ার পর সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। রাতে বি-ব্লক এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

বগুড়ায় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।