বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়ির গেটে রহস্যজনক আগুন

প্রবাসে অবস্থানরত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাসভবনের গেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার ‘শ্যামা পাখি’ নামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পরিবারের পক্ষ থেকে ঘটনাটি গোপন রাখার চেষ্টা করা হলেও বুধবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হকের নেতৃত্বে দুটি পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ৬ মিনিটে দুই যুবক বাড়ির গেটের সামনে পলিথিন জাতীয় কিছু রেখে আগুন ধরিয়ে মোবাইলে ছবি তুলে দ্রুত সরে যায়। কিছু সময় পর আগুন নিজে থেকেই নিভে যায়।

বাড়িটির নিচতলায় ভাড়াটিয়া থাকেন এবং দোতলায় পিনাকী ভট্টাচার্যের মা, মামা ও মামী বসবাস করেন।

পিনাকীর মামা সুব্রত ভৌমিক বলেন, “ঘটনাটি নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।” তিনি আরও অনুরোধ করেন যেন বিষয়টি গণমাধ্যমে প্রচার না করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, “এ ঘটনায় পুলিশ কাজ করছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পলিথিন জাতীয় কিছুতে আগুন দেওয়া হয়েছিল। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।