বগুড়ায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, পরিবারে সন্তোষ

বগুড়ার গাবতলী উপজেলার তোজাম্মেল হোসেন (৪৫) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাজাহান কবীর এ রায় ঘোষণা করেন।

মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাজেদুর রহমান পিন্টু আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে, বাকি আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার পরবর্তী সাজা কার্যকর হবে বলে আদালত জানিয়েছে। রায়ে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করার নির্দেশ দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মনিরুজ্জামান (মিশু) (৩০), বাবুল প্রাং (আবুল কালাম আজাদ) (৩৫), এবং মানিক (৩২)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- দেলোয়ার হোসেন (দলু) (৬৮), মাজেদুর রহমান (পিন্টু) (৪৬), এবং আশিক (৩০)। অপরদিকে, শান্ত নামের এক আসামিকে রাষ্ট্রপক্ষের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

এ ঘটনার বিস্তারিত জানা যায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর বিকেলে আসামিরা গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের বৈঠাভাঙা মোড়ে মোটরসাইকেল নিয়ে তোজাম্মেল হোসেনকে গতিরোধ করে নির্মমভাবে হত্যা করে। তোজাম্মেল হোসেন গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে ছিলেন। দীর্ঘ ৮ বছর পর আদালতের রায়ে নিহতের পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ বলেন, ২০১৭ সালের ২৭ নভেম্বর এই হত্যাকাণ্ড ঘটে। তোজাম্মেল হোসেন, যিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন, সেদিন এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে চারমাথা মোড়ে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। জমিসংক্রান্ত বিরোধ এবং পূর্বশত্রুতার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছিল। নিহতের বড় ভাই মমিন মামলার বাদী হিসেবে অভিযোগ দায়ের করেন। সিআইডি তদন্তে ১১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। মামলার রায়ে নিহতের পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।