বড়াইগ্রামে গুদাম থেকে ১৩ টন এমপি কার্তুজ উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একটি গুদাম থেকে সাড়ে ১৩ টন এমপি কার্তুজ (গুলির খোসা) উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।  তদন্তে জানা গেছে আইন মেনে কারখানায় ব্যবহারের উদ্দেশ্যে এসব গুলির খোসা আনা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে শুক্রবার রাতে আহম্মেদপুর বাজারে আবুল বাশারের মালিকানাধীন শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সির গুদামে ট্রাক থেকে মাল নামানোর সময় শ্রমিকরা গুলির খোসাগুলো দেখতে পান। পরে স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি হলে পুলিশে খবর দেওয়া হয়।

গুদাম মালিক আবুল বাশার শিহাব বলেন, “গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের এমপি কার্তুজগুলো মা-বাবা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান নিলামে কিনে নেয়। পরে আমি তাদের কাছ থেকে বৈধভাবে ক্রয় করি। শুক্রবার রাতে ট্রাকবোঝাই করে গুলির খোসাগুলো এনে গুদামজাত করি।”

ঘটনাস্থল পরিদর্শন করে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, এমপি কার্তুজগুলো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে নিয়ম মেনে বিক্রি করা হয়েছে। শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সির মালিক বৈধ কাগজপত্র দেখিয়েছেন। তাই এতে কোনো আইনি জটিলতা নেই। এগুলো কারখানায় ব্যবহার করা হবে।”

পুলিশ জানায়, বিষয়টি নিয়ে স্থানীয়দের বিভ্রান্তি দূর করতে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করা হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।