নারায়ণগঞ্জের আড়াইহাজারের বড় ভাইয়ের সঙ্গে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ছোট ভাই মোহাম্মদ (৪) মারা গেছে ।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু মোহাম্মদ পুরিন্দা বড়বাড়ী এলাকার মালয়েশিয়া প্রবাসী মোফাজ্জলের ছেলে।
স্থানীয়তের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, সকাল ১০টার দিকে মালয়েশিয়া প্রবাসী মোফাজ্জলের বড় ছেলে ৮ বছর বয়সী আব্দুর রহমানের সঙ্গে ছোট ছেলে মোহাম্মদ বাড়ির পাশে মাদরাসার পেছনের পুকুরে মাছ ধরতে যায়।
এ সময় বড় ভাই আব্দুর রহমান তাকে রেখে মাদরাসার নলকূপ থেকে পানি পান করে এসে দেখে মোহাম্মদ সেখানে নেই। পরে বিষয়টি তার পরিবারকে জানালে বহু খোঁজাখুঁজির পর দুপুর সোয়া ১টার দিকে স্থানীয়রা নিখোঁজ শিশু মোহাম্মদকে পানি থেকে উদ্ধার করে। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবরওয়ালা/এমইউ



