বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেলো শিক্ষার্থীর

ফরিদপুরের ভাঙ্গায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ব্রিজ থেকে পড়ে মো. নুরুদ্দিন হোসেন (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুদ্দিন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা সদরের কামাল হোসেনের ছেলে। সে এ বছর মোহনগঞ্জ আদর্শ বিদ্যালয়ের মানবিক বিভাগ এসএসসি পরীক্ষা শেষে ফলপ্রার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে ৪১ দিনের তাবলীগ জামাতে এসেছিল নুরুদ্দিন। ৬ দিন পরে তার বাড়িতে ফেরার কথা ছিল। তাই বন্ধুদের সঙ্গে বিকেলে ভাঙ্গা গোল চত্বর দেখতে এসেছিল। এসময় অসাবধানতাবশত ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায় ও মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, এক তরুণকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। সে মাথায় আঘাতপ্রাপ্ত ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।