হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

গাজায় হামাসের অভিযানে দখলদার ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।

মঙ্গলবার (২৪ জুন) হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় বলে জানায় প্যালেস্টাইন ক্রনিকল সংবাদমাধ্যম। 

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাস্থলে কয়েকজন সেনা এখনো নিখোঁজ রয়েছেন। খান ইউনিসের যে এলাকায় এ হামলা হয়েছে, সেখানে পরবর্তীতে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করে। মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ায় তারা।

জানা গেছে, হামাসের সদস্যরা দুভাগে এই অতর্কিত হামলা চালায়। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালায় তারা। এতে হতাহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়।এতে লক্ষ্যবস্তু করা হয় ইসরাইলি সেনাদের সামরিক যান। এরমধ্যে একটি সাঁজোয়া যানে আগুন লাগার ঘটনা ঘটে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আবারও নতুন করে হামলা শুরু করেছে ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।