বরগুনায় চাচার লাঠির আঘাতে ৬ বছরের ভাতিজির মৃত্যু

বরগুনার তালতলী উপজেলায় আপন চাচার লাঠির আঘাতে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চাচা হাবিল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শিশুটির নাম তাননুর আক্তার (৬)। সে স্থানীয় জেলে দুলাল খানের মেয়ে এবং লালুপাড়া আইডিয়াল স্কুলের কেজি শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে তাননু স্থানীয় ফরেস্ট অফিসের পাশে একটি দোকানে রুটি কিনতে যায়। এ সময় তার চাচা হাবিল খান (২৮) পেছন থেকে লাঠি দিয়ে শিশুটির মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু বিকেল পৌনে পাঁচটার দিকে পথেই শিশুটির মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা পরে মরদেহ থানায় নিয়ে এলে পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহত শিশুর বাবা দুলাল খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “২০১৫ সালে আমার ছোট ভাই হাবিল আমার স্ত্রীকে হত্যা করে। ১০ বছর সাজা ভোগের পর মুক্তি পায়। এখন সে আমার মেয়েকেও মেরে ফেলেছে। আমি ঘাতক হাবিলের ফাঁসি চাই।”

ইউপি সদস্য টুকু সিকদার জানান, ঘটনার পর স্থানীয়রা হাবিলকে ধাওয়া দিলে সে এক বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল বলেন, “ঘাতক হাবিল খানকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর বাবা বাদী হয়ে হাবিলের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।