বরগুনায় রায়ের ৬ বছর পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বরগুনার আলোচিত অনিক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাহউদ্দিন গাজীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাতে তালতলী উপজেলা ফকিরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বরগুনা সদর থানা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর পৌরসভার শহীদ স্মৃতি সড়কের সুবল চন্দ্র রায়ের ছেলে অনিককে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে ডিশ লাইনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। হত্যার পরে নিহতে বাবার কাছে তিন লাখ টাকা মুক্তপণ দাবি করেন হত্যাকারীরা। এর ১৮ দিন পর বরগুনা সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনের পাশের সেপটিক ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত অনিকের বাবা সুবল চন্দ্র রায় মো. সালাউদ্দিন গাজীসহ ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৭ আগস্ট বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ মামলার রায় প্রদান করেন। রায়ে সালাউদ্দিন গাজীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সাথে দুই আসামিকে যাবজ্জীবন ও তিনজনকে খালাস দেওয়া হয়। রায়ের আগে থেকেই মামলার ১ নম্বর আসামি পলাতক ছিল। সম্প্রতি দেশে এসে তালতলী উপজেলার ফকিরহাট গ্রামে আত্মগোপনে ছিল সে। বরগুনা থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাত ৯টায় তাকে গ্রেপ্তার করে। 

বরগুনা সদর থানার ওসি জগলুল হায়দার হাসান বলেন, ‘মৃত‍্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাহউদ্দিন দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর সম্প্রতি দেশে এলে বরগুনা থানার একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নিহত অনিকের বাবা সুবল চন্দ্র রায় বলেন, দীর্ঘদিন পর পুলিশ আমার ছেলের হত‍্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করায় খুশী হয়েছি। এখন দ্রুত রায় কার্যকর দেখতে চাই।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।