বরিশালে কীটনাশক পানে স্কুলছাত্রীর মৃত্যু

বরিশালের মুলাদীতে মরিয়ম (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরীর পরিবার বলছে, কীটনাশক পান করে সে মারা গেছে।  

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

মরিয়ম ওই গ্রামের আরিফ ব্যাপারীর মেয়ে এবং নাজিরপুর ইউনিয়নের চরআলিমাবাদ এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। কী কারণে সে কীটনাশক পান করেছে, তা বলতে পারছে না তার পরিবার।

ছাত্রীর বাবা আরিফ ব্যাপারী জানান, বেশ কয়েক দিন ধরে তাঁর মেয়ে জ্বরে আক্রান্ত ছিল। বৃহস্পতিবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মেয়ের মুখ থেকে কীটনাশকের গন্ধ পেয়ে থানায় সংবাদ দেন। পরে থানা-পুলিশ ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রীর লাশ উদ্ধার করে শুক্রবার (০১ আগস্ট) সকালে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।