বরিশালে চলন্ত বাসে আগুন

ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রীনলাইন পরিবহনের ২০ জন যাত্রীর একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তারা কেউ আহত হননি।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে, গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন।

তিনি জানান, ঢাকা থেকে সকালে ২৩ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে গ্রিন লাইন পরিবহনের ওই বাসটি। পথে ৩ জন যাত্রী নেমে যান। মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখা যায়। এ সময় বাসে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে। তবে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বাসটির (ঢাকা মেট্রো-ব-১৪-৩১৯২) ইঞ্জিন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান, অগ্নিকান্ডের পর থেকে প্রায় একঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, আগুন নেভানোর পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।