বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

বরিশালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) সন্ধ্যায় নগরীর সিএন্ডবি রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালুশাহ সড়ক নিবাসী মাহবুব হোসেন (৫০) ও সাকুলার রোড নিবাসী ইমরান হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে সিএন্ডবি সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে দুজনেই সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব‌রিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে অন্য আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। আর রাত সাড়ে ৮টার দিকে মারা যান ইমরান। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।