বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বরিশালে বসবাসরত শিক্ষার্থী এবং ভোলাবাসী এই কর্মসূচিতে অংশ নেন।

নগরীর অশিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাকসুদুর রহমান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম হাবিব, গণিত বিভাগের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা এবং সুশীল সমাজের প্রতিনিধি মিজানুর রহমান বক্তব্য দেন।

বক্তারা বলেন, বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালানো হচ্ছে। সরকারের একাধিকবারের আশ্বাসের পরও প্রকল্পের বাস্তবায়ন হয়নি। সেতুর অভাবে ভোলার সাধারণ মানুষ সময়মতো বরিশালে চিকিৎসা সুবিধা নিতে পারছে না। এছাড়া সেতুর অভাব দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে।

দ্রুত সেতু নির্মাণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।