বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অন্তর্বর্তী সরকার দায়ী: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। বর্তমান রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকার নিজেই। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে ভুলিয়ে দিতে চায়। কিন্তু জাতি তা কখনোই হতে দেবে না। তিনি বলেন, একাত্তরের ইতিহাসই বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি, আর মুক্তিযুদ্ধবিরোধী শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা একসময় মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিল—জাতি তাদের সেই অপপ্রচার ভুলে যায়নি।

বিএনপি মহাসচিব আরও বলেন, “যদি অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে কোনো অপশক্তিই মাথা তুলে দাঁড়াতে পারত না।” তিনি জানান, বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচিতে দেশের সামগ্রিক পরিবর্তনের স্পষ্ট রূপরেখা রয়েছে। “আমরাই প্রকৃত সংস্কারের পক্ষে। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) হবে কি না, সে সিদ্ধান্ত আগামী সংসদ নেবে। কিন্তু ‘পিআর না হলে নির্বাচন হবে না’—এমন বক্তব্য দিয়ে জনগণকে বোকা বানানো হচ্ছে,” যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি সব ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাবে।

শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন। আমরা ভারত সরকারকে অনুরোধ করছি, তাকে দেশে ফিরিয়ে দিন—কারণ তাকে আইনের মুখোমুখি হতে হবে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।