বাংলাদেশের জন্মশত্রুদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান— জাসদ

প্রেসবিজ্ঞপ্তি(১):

তারিখ: ২৬ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা দিবসে গণশহীদদের প্রতি জাসদের শ্রদ্ধা নিবেদন:
আজ ২৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার সকাল ৭:২০টায় মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি, শ্রমিক জোট, জাতীয় যুব জোট ও ছাত্রলীগ নেতৃবৃন্দ শহীদ বেদীতে ফুল দিয়ে ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধা, গণশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাসদ নেতৃবৃন্দ গণমাধ্যমেকে বলেন, বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠতম অর্জন বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ৫৫ বছর অতিবাহিত হবার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রমাণ করেছে বাঙালির স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক ন্যায্যতা ছিল। স্বাধীনতা উত্তরকালে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গণতন্ত্র—সমাজতন্ত্র—ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে দেশ পরিচালণা সম্ভব হয়নি। বাংলাদেশের জন্মশ্রত্রু পাকিস্তানপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় ব্যবহার করে ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধেও নাম—নিশানা—ইতিহাস—স্মারক চিহ্ন মুছে ফেলছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত বিষয়গুলো অমীমাংসিত ও অস্বীকার করেছে। এই রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের জন্মশত্রুদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সকল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি জাসদ নেতৃবৃন্দ আহ্বান জানান।
মুক্তিযুদ্ধের গণশহীদদের প্রতি শ্রদ্ধা কর্মসুচিতে উপস্থিত ছিলেন, জাসদ সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. মোহম্মদ সেলিম, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদকশরিফুল ইসলাম সুজন, আল আজম খান, যুব জোট ঢাকা মহানগর দক্ষিন সভাপতি আলাউদ্দিন খোকন, শ্রমিক জোট নেতা রায়হান আহমেদ মুকুল, ছাত্রলীগ সহ—সম্পাদক নাইম মল্লিক, ছাত্রলীগ ঢাকামহানগর দক্ষিন সভাপতি সোরায়েদ হোসেন সাদী প্রমুখ।
বার্তা প্রেরক

সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।