বাংলাদেশে এসিসির সভায় আসতে ভারতকে কৌশলে চাপ দিচ্ছে পাকিস্তান

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এখন সেই সভা বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ‘বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া’ (বিসিসিআই) আবেদন জানিয়েছে। তবে এসিসির সভাপতি মহসিন নাকভি ভারতের এই আবেদনে সাড়া দেননি। যার ফলে বিসিসিআই সভা বয়কটের হুমকি দিয়েছে।

চলতি বছরের এশিয়া কাপের আয়োজক ভারত হলেও পাকিস্তান সেখানে খেলতে যেতে রাজি হয়নি। যার ফলে টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এশিয়া কাপের আয়োজক ভারত হলেও এসিসি এখনও এটির সূচি এবং ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সম্ভাবনা রয়েছে, সেপ্টেম্বরে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে পারে। কিন্তু তা এসিসির বার্ষিক সভাতেই নির্ধারিত হবে।

ভারত ধারণা করছে, ঢাকায় যদি এজিএম অনুষ্ঠিত হয়, তবে পাকিস্তান সুবিধা পেতে পারে। যেহেতু সেখানে তারা তাদের অবস্থান মজবুত করতে পারে। এই কারণে ভারতীয় বোর্ড এসিসির এজিএম ঢাকার বাইরে অন্য কোথাও আয়োজনের জন্য চাপ দিচ্ছে। ভারত এমনকি আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং ওমানের ক্রিকেট বোর্ডকেও ঢাকায় সভা করার বিপক্ষে রাজি করিয়েছে, যদিও এসব বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বিসিসিআইয়ের একটি সূত্র ভারতের গণমাধ্যম এনডিটিভিকে জানায়, ঢাকায় সভা হলে এশিয়া কাপের আয়োজন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর অপ্রয়োজনীয় চাপ প্রয়োগের চেষ্টা করছেন। আমরা সভার স্থান পরিবর্তন করতে বলেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। যদি ঢাকায় সভা হয়, তবে বিসিসিআই সব প্রস্তাব বর্জন করবে।

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, এজিএমে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে, সমস্ত দলের প্রতিনিধিদের উপস্থিতি বাধ্যতামূলক। এর মানে হল যে, ভারত এবং শ্রীলঙ্কা প্রভৃতির মত বড় দেশগুলো যদি সভা বয়কট করে, তবে এই সভার কার্যকারিতা এবং ভবিষ্যত প্রশ্নবিদ্ধ হতে পারে।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।