বাগেরহাটে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. ইয়াছিন মোল্লা (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-১০)।

রবিবার ( ৬ এপ্রিল) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তাপস কর্মকার।

তিনি বলেন, গত ৫ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে ১৪ বছরের এক কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আসামি মো. ইয়াছিন মোল্লা তার সহযগীদের সহায়তায় পাশের মেহগনি বাগানে নিয়ে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেন।

এএসপি তাপস কর্মকার আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বাগেরহাটের মোল্লারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‍্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি পত্র পাঠান। এর প্রেক্ষিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এএসপি তাপস বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. ইয়াছিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। প্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।