বাড়ি ফেরার পথে প্রাণ হারাল তিন মোটরসাইকেল আরোহী বন্ধু

রাজশাহীর চারঘাটে অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনজন মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই এলাকার মানসুর রহমানের ছেলে মারুফ আলী (১৮) এবং এসকে বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে অ্যাপাসি আরটিআর মোটরসাইকেলে চড়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তুহিন আলী ও শিমুল আলী ঘটনাস্থলেই মারা যান। মারুফ আলীকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।