বান্দরবানে মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ

ভারী বৃষ্টিপাতে পার্বত্য জেলা বান্দরবানে পাহাড় ও পাহাড়ের পাদদেশে থাকা বাসিন্দারা আতঙ্কে আছেন। তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য এরই মধ্যে জেলা উপজেলা প্রশাসন থেকে করা হচ্ছে মাইকিং।

এছাড়া ২ দি‌নের টানা বর্ষণে বান্দরবানের সাঙ্গু, মাতামূহুরী নদীর পা‌নি বিপদসীমা অতিক্রম কর‌ছে। এতে বি‌ভিন্ন স্থা‌নে পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দি‌য়ে‌ছে।

এদিকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি আগের তুলনায় বাড়ছে বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। তি‌নি ব‌লেন, সেই অনুসারেই বন্যায় প্লাবিত এলাকা ও ভূমি ধসের ঘটনা যেখানে ঘটেছিল সেগুলো এবং পাহাড় কেটে নতুন যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে ফোকাস করে এক‌টি তালিকা তৈরি করা হচ্ছে।

প্রশাসনের তথ্যমতে, ২০০৬ সালে জেলা সদরে ৩ জন, ২০০৯ সালে লামা উপজেলায় শিশুসহ ১০ জন, ২০১০ সালে নাইক্ষ্যংছড়ি উপজেলায় শিশুসহ ১০ জন, ২০১১ সালে রোয়াংছড়ি উপজেলায় ২ জন, ২০১২ সালে লামা ফাইতং ইউনিয়নে ২৮ জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১০ জন, ২০১৩ সালে পৌর শহর কালাঘাটায় ২জন, ২০১৪ সালে সদরে ৪জন।

২০১৫ সালে লামায় ৬ জন ও সদরের বনরূপা পাড়ায় ৩ জন, ২০১৭ সালের সদরের কালাঘাটায় ৭জন ও রুমা সড়‌কে ৫ জন, ২০১৮ সালে নাইক্ষ্যংছড়িতে ৩ জন ও লামায় ৪ জন, ২০১৯ সালে লামা‌য় ১জন, ২০২০ সালে আলীক‌দ‌মের মি‌রিঞ্জা এলাকায় ১ জন, ২০২১ সালে ছাইঙ্গ‌্যা ঝি‌রি‌তে এক পরিবারের ৩ জন, ২০২৩ সালে মা-মেয়ে ২জন ও সর্বশেষ চলতি বছরে নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে নিহত হন ১ জন কৃষক।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।