বান্দরবানে সেনা অভিযানে অস্ত্রসহ আটক ৯

বান্দরবানের আলীকদমে দেশীয় অস্ত্রসহ ৯ জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (জুন) ভোরে উপজেলার টংকবতী ইউনিয়নের পুনর্বাসন চাকমাপাড়া ও ইমানুয়েল ত্রিপুরাপাড়ায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এ সময় এদের কাছ থেকে ৪টি গাদাবন্দুক, ২০টি ব্যারেল, ৩টি ছুরি, ১০টি ইউনিফর্মের নিচের অংশ, ২০ জোড়া বুট, ১০টি ট্যাব, ২০টি মোবাইল ফোন এবং ইলেকট্রিক তার উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র এবং অন্য জিনিসপত্রসহ আটককৃতদের থানায় সোপর্দ করা হয়।

আলীকদম সেনা জোনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা হলেন জ্যোতিবিকাশ চাকমা (২৮), আনন্দমোহন চাকমা (৭২), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) ও জুয়েল ত্রিপুরা (২৬)। তাঁরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-মূল দল) সদস্য।

এই বিষয়ে আলীকদম সেনাবাহিনীর জোন উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব ধরনের চাঁদাবাজি এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সর্বদা তৎপর। অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানিয়েছেন, সেনাসদস্যরা আটককৃতদের পুলিশে সোপর্দ করেছেন, তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।