বাসায় ফিরেছেন লাক্স তারকা প্রসূন আজাদের বাবা

নিখোঁজের এক দিন পর অবশেষে বাসায় ফিরেছেন লাক্স তারকা প্রসূন আজাদের বাবা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন। শনিবার (১৯ জুলাই) রাত সোয়া ৮টার দিকে তিনি রাজধানীর মালিবাগের নিজ বাসায় ফেরেন। 

বিষয়টি নিশ্চিত করে অভিনেত্রী প্রসূন বলেন, ‘আমার আব্বুকে পাওয়া গেছে। কিছুক্ষণ আগে বাসায় এসেছেন।’

তবে কোথায় ছিলেন তিনি এবং কীভাবে বাসায় পৌঁছেছেন—এই বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। প্রসূন বলেন, ‘আব্বু বাসায় এসেছেন ১০ মিনিট হবে। এখনো সেভাবে কথা বলতে পারিনি। পুলিশ এসেছে, তারা আব্বুর সঙ্গে কথা বলছে। কিছুক্ষণ পর বিস্তারিত জানাতে পারব।’

এর আগে শুক্রবার বিকেল ৪টা থেকে আজাদ হোসেন নিখোঁজ ছিলেন বলে জানান প্রসূন আজাদ। শনিবার দুপুরে তিনি রাজধানীর শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সকালে এক ফেসবুক পোস্টে প্রসূন লিখেছিলেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায়, হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেননি।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।